বগুড়ার আদমদীঘি উপজেলায় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক সুজন আলী (৩৩) নামে এক ব্যক্তিকে ১৫ মাসের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এ দ-াদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত সুজন আলী সান্তাহার এলাকার নূর ইসলাম টুলুর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী ম-ল জানান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সুজন আলীকে দুইটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

