ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সাপের কামড়ে মুন্না (নাম পরিচিতি অনুযায়ী) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্না বনগাঁও গ্রামের বিষু ঘটকের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাতে বাড়ির পাশের একটি পুকুরে মাছ পাহারা দিচ্ছিলেন মুন্না। রাতের কোনো একসময় তাকে সাপে কামড় দেয়। পরে শরীরে তীব্র ব্যথা অনুভব করলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। গতকাল রোববার সকালে অবস্থার অবনতি হলে তাকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

