ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাগাতিপাড়ায় এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ফলজ গাছের চারা বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:১০ এএম

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে বাগাতিপাড়ায় দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ফলজ গাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস।

সোমবার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রায় ৬৫০ শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বিভিন্ন জাতের আম, লিচু ও পেয়ারার ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। এসএসএস জানায়, উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১ হাজার ২৫০টি ও ঋণগ্রহীতাদের মধ্যেও গাছের চারা বিতরণ করা হবে। সব মিলিয়ে চলতি কর্মসূচির আওতায় উপজেলায় ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক রিপা আক্তার, শাখা হিসাবরক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।