মৌসুমি কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, বিশেষ সুবিধাসহ পে-কমিশনের ন্যায় বেতন-ভাতা চালুর দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা গত সোমবার থেকে আন্দোলন করছিলেন। আন্দোলনের প্রেক্ষিতে শিল্প সচিব আব্দুন নাসের খান ও চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম বেনজামিন রিয়াজী শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। বৃহস্পতিবার আন্দোলনের চতুর্থ দিনে মিল চত্বরে বিক্ষোভ চলাকালে চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আবদুল কুদ্দুস মুঠোফোনে এই আশ্বাসের কথা জানালে শ্রমিকরা তাদের কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন জানান, দাবি বাস্তবায়ন না হলে সাত দিন পর ফের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

