ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দৌলতপুরে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৫১ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে মাঠের মধ্যে বাঁশের মাচা থেকে সামিরুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সকালে বাঁশের মাচায় রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পাশর্^বতী তেকালা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সামিরুল তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। এরআগে নিহত সামিরুল পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে তেকালাা এলাকায় বসবাস করে আসছেন বলে জানা গেছে। ওসি খালেদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।