ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার সম্পন্ন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৬:৫৩ এএম

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, দীর্ঘদিন ধরে তিনি কোমরের বাম নিতম্বের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এক চিকিৎসক দল এ অপারেশন করেন। তিনি ২ ঘণ্টা অবজারভেশনে থাকবেন। তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান।