× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুপিয়ে হত্যা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০১:৩১ এএম

কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে ষাটোর্ধ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার রাত অনুমান সাড়ে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি শারপিন মোল্লা (৬০) ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজউদ্দিন মোল্লার ছেলে। নিহতের ভাতিজা হাফিজুর রহমান মোল্লা বলেন, শনিবার সন্ধ্যার দিকে শারপিন মোল্লা বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকানে গিয়েছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎপেতে থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে। মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মোশারফ মোল্লা বলেন, পূর্বশত্রুতার জেরে আমার বাবাকে পরিকল্পিতভাবে  খুন করা হয়েছে। এর সঙ্গে জড়িত ইয়াবা ব্যবসায়ী বাবু ও তার সংগীয়রা। বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!