× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:৫১ এএম

কম্বল বিতরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:৫১ এএম

কম্বল বিতরণ

রংপুরের পীরগঞ্জে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শনিবার সকালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৬৬ পদাতিক ডিভিশন, ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মেকানাইজড) ও পীরগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পীরগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের তত্ত্বাবধানে উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!