× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৩২ এএম

টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার মহারণ আজ

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৩২ এএম

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার মহারণ আজ

চলমান টি-টোয়েন্টি বিশ^কাপে আজ প্রথম সেমিফাইনালের পরস্পরের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুদলের ম্যাচটি শুরু হবে। আগামী ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড পরস্পরের বিপক্ষে খেলবে।

এবারের বিশ^কাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকা। এখন ফাইনালের দিকেই চোখ তাদের। বিশ^কাপের সাত ম্যাচের পাঁচটিই আহমেদাবাদে খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ফাইনাল ম্যাচটিও হবে এই ভেন্যুতেই। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বাধা টপকে আহমেবাদে ফাইনালের মঞ্চেও যেতে আত্মবিশ^াসী প্রোটিয়ারা। ফাইনালের ছবি আঁকতে শুরু করেছে তারা। সেখানে তাদের রোমাঞ্চে বাড়তি রঙ চড়াচ্ছে ঘরের মাঠে খেলার সুবিধা। আর বিশ^মঞ্চে এবার যেভাবে ছুটছে দক্ষিণ আফ্রিকা, তাতে ফাইনালের আশা তারা করতেই পারে। আসরের এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা। এই পথচলায় তারা আহমেদাবাদেই উড়িয়ে দিয়েছে স্বাগতিক ও গতবারের চ্যাম্পিয়ন ভারতকেও। টি-টোয়েন্টি গত বিশ^কাপেও অপরাজিত থেকে ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শিরোপার খুব কাছে গিয়ে আশাহত হয় তারা। ব্রিজটাউনে তাদের হৃদয় ভেঙে ট্রফি ঘরে তোলে ভারত। প্রথম বিশ^কাপ শিরোপার খোঁজে থাকা দক্ষিণ আফ্রিকাকে এবারের আসরের ফেভারিট মানা হচ্ছে।

এই তকমা অনেক সময় বয়ে আনে চাপ। তবে কোচ শুক্রি কনরাড এটিকে আলিঙ্গন করেই নিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার কোচ বলেন, ‘আমি খুশি যে, আমরা ফেভারিট। কারণ আমার সবসময়ই মনে হয়, দক্ষিণ আফ্রিকান দল হিসেবে ফেভারিট হয়েই খেলতে চাই আমরা। আন্ডারডগ হওয়া খুব সহজ। বড় কোনো প্রত্যাশা থাকে না। এখন ফেভারিটের তকমাকে আপন করে নিয়েছি, যদিও এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না।’ তিনি আরও বলেন, ‘আমরা যা করছি, সেটা যদি চালিয়ে যেতে পারি সামনের পথচলায় ভাগ্যের সহায়তাও কিছুটা প্রয়োজন, সেটা হলে আশা করি বুধবার (সেমিফাইনাল) কাক্সিক্ষত ফল পাব। এরপর আমাদের ঘরের মাঠ আহমেদাবাদে ফাইনাল।’ ফেভারিট তকমা তো আছেই, তাদের পুরোনো এক তকমা নিয়ে আলোচনার সময়ও আবার হয়ে গেছে। সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচগুলোই তো ‘চোক’ করার উপযুক্ত মঞ্চ! চোকিং নিয়ে অবশ্য এখনই প্রশ্ন ছুটে যায়নি কনরাডের দিকে। তবে চোকিংয়ের উৎস যেটি, সেই চাপের প্রসঙ্গ উঠছে বারবারই।

দক্ষিণ আফ্রিকা কোচ বললেন, চাপকে তারা এড়িয়ে যাচ্ছেন না, চাপের ভাবনায় ভড়কেও যাচ্ছেন না। কনরাড বলেন, ‘চাপ সবসময়ই থাকে। ব্যাপারটি হলো, চাপ কীভাবে সামলানো যায় বা কীভাবে তা সরিয়ে ফেলা যায়। মূল ব্যাপার হলো চাপকে আলিঙ্গন করে নেওয়া। ভিন্নভাবে কিছু করব না আমরা। ঠিক একইভাবে নিউজিল্যান্ডের জন্য প্রস্তুত হব আমরা।’ তিনি আরও বলেন, ‘ফেভারিট হিসেবেই আমরা মাঠে নামছি কি নাÑ হয়তো আমরা আসরের একমাত্র অপরাজিত দল বলেই জানি না, এটাও বাড়তি চাপ যোগ করছে কি না। সেমিফাইনাল মানে এমনিতেই চাপের ম্যাচ। নিউজিল্যান্ডের মতো শীর্ষ দলের সঙ্গে খেলাও চাপের। বাড়তি কোনো চাপ নেই।’ অন্যদিকে, নিউজিল্যান্ডও ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ম্যাচটি দারুণ উপভোগ্য হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!