ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল

আজ ভারত-ইংল্যান্ড ‘হাইভোল্টেজ’ ম্যাচ

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৬:১০ এএম

আজ টি-টোয়েন্টি বিশ^কাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড পরস্পরের বিপক্ষে মুখোমুখি হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুই দলের ম্যাচটি শুরু হবে। এ পর্যন্ত টুর্নামেন্টে একটি মাত্র ম্যাচ হেরেছে স্বাগতিক ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের মহারণে এই হারের হতাশায় পুড়েছিল সূর্যকুমাররা। যদিও এরপর জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। আর তাতেই সেমিফাইনালে জায়গা নেয় তারা। অন্যদিকে এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি মাত্র ম্যাচ হেরেছে ইংল্যান্ড। দুই দলের পারফরম্যান্সের বিচারে আজ ওয়াংখেড়েতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে একটি ‘হাই-ভোল্টেজ’ ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ^।

এদিকে, ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ছোটবেলার কোচ অশোক আওয়ালকার মনে করেন, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাবে ভারতই। তবে টুর্নামেন্টে নামের প্রতি সুবিচার করতে পারেননি সূর্যকুমার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি মাত্র ম্যাচে ফিফটির ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। তবে অশোক অসওয়ালকার বলেছেন, ‘আমি আশাবাদী যে, ভারত ফাইনালে পৌঁছাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটি আমাদের কাছে ডু অর ডাই ম্যাচ ছিল। সেই চাপের ম্যাচটি জিতেছে ভারত। তাই তারা খোলা মনেই খেলতে নামবে দল ইংল্যান্ডের বিপক্ষে। আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমাদের বোলিং লাইনআপ নিয়েই প্রশ্ন ছিল। তবে এখন দল সেমিফাইনালে পৌঁছে যাওয়ায় সবাই চাইবে মাঠে নিজেদের সেরাটা দিতে। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হব। সেই লক্ষ্যেই মাঠে নামা উচিত।’
অন্যদিকে, সেমিফাইনালে জস বাটলার জ¦লে উঠবেন বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি বলেন, ‘আমার মনে হয়, জসকে একা ছেড়ে দেওয়া উচিত, তার মতো থাকতে দেওয়া উচিত।

এই খেলাটায় সর্বকালের সেরাদের একজন সে এবং আমি দেখতে পাচ্ছি, সে ভালো করতে যাচ্ছে (সেমিফাইনালে)।’ ভারত দল এ পর্যন্ত চেনা অপ্রতিরোধ্য চেহারায় নেই। তবে সেই রূপে যেকোনো সময় আবির্ভূত হতে পারে তারা। এ ছাড়া ঘরের মাঠে দর্শকদের তুমুল সমর্থনও উজ্জীবিত করবে ভারতকে। তাই ইংল্যান্ডের সামনে কঠিন পরীক্ষা। তবে ব্রুক জানান, এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তারা। তিনি বলেন, ‘আমরা সবাই দারুণ রোমাঞ্চিত। ছেলেদের বেশ কয়েকজনের কাছ থেকেই শুনতে পেয়েছি, ওরা ভারতের সঙ্গেই খেলতে চাইছিল। বিরাট এক উপলক্ষ হতে যাচ্ছে এটি, দুই দলের জন্য প্রচ- চাপেরও।’ তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে অবশ্যই প্রবল সমর্থন থাকবে এবং আমি নিশ্চিত, আমাদের পাশে খুব বেশি কাউকে পাব না। মাঠে গর্জন থাকবে প্রচ-। তবে আশা করি, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারব।’