× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২৩ এএম

বক্সিংয়ের মহী আর নেই

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২৩ এএম

বক্সিংয়ের মহী আর নেই

বক্সিং অঙ্গনের অতি পরিচিত মুখ সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহী। সাবেক বক্সার ও কোচ মহী মঙ্গলবার ইন্তেকাল করেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মহী জাতীয় বক্সার ছিলেন। বক্সার হিসেবে অবসর নেওয়ার পর কোচ ও সংগঠকের ভূমিকায় কাজ করেছেন। জাতীয় পর্যায়ের অনেক বক্সার তার হাতে তৈরি। তার আবাসস্থল খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর মাঠে প্রায় প্রতিদিনই শিশু-কিশোরদের বক্সিং শেখাতেন। 

মহীর জীবনজুড়েই ছিল বক্সিং। বক্সার, কোচ, জাজ, কর্মকর্তা সব ভূমিকাতেই ছিলেন। ফেডারেশনের বর্তমান যুগ্ম সম্পাদক, রেফারি জাজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি, আন্তর্জাতিক বক্সিং কোচ গ্রেড-২ ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের চিফ কোচ। বয়স ৬৬ হলেও তরুণদের মতো প্রতিদিনই বক্সিং রিংয়ে সময় কাটাতেন। দীর্ঘদিন বক্সিংয়ের সঙ্গে থাকায় মহীর মৃত্যুতে বক্সিং অঙ্গনে গভীর শোক নেমেছে। তার চলে যাওয়া বক্সিংয়ের অপূরণীয় ক্ষতি। মহীর দুই ছেলের একজন সৈয়দ রাশেদ আহমেদ তুর্য ফুটবলার। জাতীয় যুবদলের স্কোয়াডে ছিলেন।

আরামবাগের হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন এক দশক আগে। এরপর আর ক্যারিয়ার সেভাবে এগোতে পারেনি। মঙ্গলবার বাদ মাগরিব খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদে জানাজা এবং খিলগাঁও তিলপাপাড়া কবরস্থানে মহীকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। মহীর মৃত্যুতে বাংলাদেশ বক্সিং ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনের অনেক সংগঠন ও ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছে। তার আবাসস্থল খিলগাঁও তিলপাপাড়া এলাকায় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গও শোকাহত।

রূপালী বাংলাদেশ

Link copied!