× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:৪৩ এএম

না ফেরার দেশে সাবেক আম্পায়ার আসগর, বিসিবির শোক

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:৪৩ এএম

না ফেরার দেশে সাবেক আম্পায়ার আসগর, বিসিবির শোক

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ, সাবেক আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই। শনিবার ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক শোকবার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেট অঙ্গনে কয়েক দশক ধরে পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন মোহাম্মদ আসগর। স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই তিনি আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন এবং দীর্ঘ সময়ে অসংখ্য প্রথম শ্রেণির ও শীর্ষ পর্যায়ের ঘরোয়া ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ সফরে আসা বিভিন্ন আন্তর্জাতিক দলের ম্যাচেও তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। সাতটি এক দিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচে টিভি আম্পায়ার হিসেবেও কাজ করেছেন তিনি। বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে কাজ করা আসগর ২০২১ সাল পর্যন্ত ক্রিকেটের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সবশেষ তিনি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আসগরের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রূপালী বাংলাদেশ

Link copied!