× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদন

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৬:৪১ এএম

বিসিবির ৭ জুনের ভোটে বাধা নেই

মাঠে ময়দানে প্রতিবেদন

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৬:৪১ এএম

বিসিবির ৭ জুনের ভোটে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কমিটির নির্বাচন স্থগিত চেয়ে করা একটি সম্পূরক আবেদন শোনেননি হাইকোর্ট। তবে আবেদনটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। এর ফলে আগামী ৭ জুন নির্ধারিত সময়ে বিসিবির নির্বাচন হতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গতকাল রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিম এম রহমান।

আদেশের পর বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান জানান, মোহাম্মদ মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি গত মার্চ মাসে বিসিবির গঠনতন্ত্রের একটি নির্দিষ্ট ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত রুল জারি করেছিলেন। সেই বিচারাধীন রিটের ওপর ভিত্তি করেই আজ একটি সম্পূরক আবেদন জমা দিয়ে আসন্ন ৭ জুনের বিসিবি নির্বাচন স্থগিত করার আর্জি জানানো হয়। আইনজীবী আরও জানান, সম্পূরক আবেদনটির শুনানি শেষে আদালত সেটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবির নির্বাচন নিয়ে আদালত কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। ফলে পূর্বঘোষিত তপশিল অনুযায়ী বিসিবি নির্বাচন আয়োজনে এখন আর কোনো আইনি জটিলতা রইল না।

রূপালী বাংলাদেশ

Link copied!