× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০১:৩৫ পিএম

ডাক্তার দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল মা ও শিশুর

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০১:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বীরগঞ্জে মাছ বহনকারী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তার তিন বছর বয়সি ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের তিন বছর বয়সি ছেলে মো. আব্দুল্লাহ। আহত নাজমুল ইসলাম বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও সন্তানকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় যাচ্ছিলেন নাজমুল ইসলাম। পথে পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা মাছ বহনকারী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে পিকআপটি মা ও শিশুর ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!