× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০১:৫৪ পিএম

কর্মস্থলে দেরিতে আসায় কর্মচারীকে মারধর

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০১:৫৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে কর্মস্থলে দেরিতে আসায় মো. সোহাগ নামে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় ওই কর্মী ‘চাকরি ছেড়ে দেবেন’ বলায় ক্ষিপ্ত হয়ে আরও বেশি পেটানোর অভিযোগ ওঠে দোকান মালিক কবির হোসেনের বিরুদ্ধে। 

সোমবার (৬ জুলাই) রাতে কবির নিজেই সাংবাদিকদের কাছে ঘটনাটি স্বীকার করেছেন। কর্মস্থলে দেরিতে আসায় সোমবার বেলা ১১টার দিকে দোকান মালিক কবির তাকে পিটিয়ে আহত করে। 

আহত সোহাগ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার আব্দুল মালেকের ছেলে ও শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারের মার্কেটিং অফিসার। 

আহত সোহাগ বলেন, সমস্যা থাকার কারণে দোকানে আসতে আমার দেরি হয়। এ নিয়ে কবির আমাকে উল্টাপাল্টা কথা বলেন। পরে আমি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলি। এ সময় কবির, তার ভাতিজা ও এক কর্মচারী মিলে আমাকে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছেন। আমার হাত-পায়ে আঘাত করেছেন তারা। 

কান্নাজড়িত কণ্ঠে সোহাগের বাবা আব্দুল মালেক বলেন, আমি কখনো সোহাগকে একটি ফুলের টোকাও দিইনি। কিন্তু কবির আমার ছেলেকে বেদম পিটিয়েছে। আমার ছেলে এখন হাসপাতালে শুয়ে আছে। 

দোকান মালিক কবির হোসেন বলেন, সোহাগ প্রতিদিনই কাজে দেরিতে আসে। আজও সে দেরিতে এসেছে। কারণ জানতে চাইলে সে চাকরি ছেড়ে দেবে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে আমি মেরেছি। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি জানা নেই। কেউ আমাদের জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!