× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০২:৫৬ পিএম

ঝড়ে পাহাড় থেকে গাছ উপড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০২:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ঝড়ো হাওয়ায় পাহাড় থেকে একটি গাছ উপড়ে শরীরের ওপর পড়ে লক্ষী বিলাস চাকমা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্ল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষী বিলাস চাকমা ওই এলাকার মৃত ধরনাচার্য্য চাকমার ছেলে। বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয়রা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন লক্ষী বিলাস চাকমা। কাজের একপর্যায়ে তিনি পাহাড়ের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ঝড়ো হাওয়ায় পাহাড় থেকে একটি গাছ উপড়ে এসে তার শরীরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গাছের চাপা অংশ কেটে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি পাহাড়ধসের ঘটনা নয়। ঝড়ো হাওয়ার কারণে পাহাড় থেকে একটি গাছ উপড়ে লক্ষী বিলাস চাকমার শরীরের ওপর পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএনও আরও জানান, রাঙামাটি জেলায় টানা বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি মাত্রার। এখন পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার কোথাও পাহাড়ধসের কোনো খবর পাওয়া যায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!