× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রুপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:২৭ এএম

আদালত চত্বরে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১

রুপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:২৭ এএম

গ্রেপ্তার এজাজুল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার এজাজুল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার আদালত চত্বরে আলোচিত রাজন ও হাসিব হত্যাকাণ্ডে সম্পৃক্ত আসামি মো. এজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে র‍্যাব-৬ এর একটি বিশেষ দল রূপসার আইচগাতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে রূপসা উপজেলার আইচগাতি এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে গত ৩০ নভেম্বর খুলনার আদালত পাড়ায় প্রকাশ্যে দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত রূপসার বাগমারা গ্রামের ফজলে রাব্বি রাজন ও নগরীর নতুন বাজার এলাকার হাসিব হাওলদার হত্যাকাণ্ডে সম্পৃক্ত এজাজুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১ ডিসেম্বর রিপন নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী আলহাজ এজাজ শেখের ছেলে ফজলে রাব্বি রাজন এবং নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা আ. মান্নান হাওলদারের ছেলে হাসিব হাওলদার অস্ত্র মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন।

হাজিরা শেষে আদালতের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় ৬-৭ জনের একটি দল রাজনের ঘাড়ে চাপাতি দিয়ে কোপ দেয়। এরপর একজন তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। একই সময়ে দুর্বৃত্তরা হাসিব হাওলদারকেও গুলি করে।

রাজন ও হাসিব মাটিতে লুটিয়ে পড়লে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় আশপাশের লোকজন নিরাপদ স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!