× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:৪২ এএম

বাড়ির আঙিনার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:৪২ এএম

নিহত শিশু মোহাম্মদ নোমান ও জান্নাতুল ফেরদৌস। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত শিশু মোহাম্মদ নোমান ও জান্নাতুল ফেরদৌস। ছবি : রূপালী বাংলাদেশ

চকরিয়ার সাহারবিলে খেলা শেষে বাড়ির আঙিনার পুকুরে গোসল করতে গিয়ে মোহাম্মদ নোমান (৬) ও জান্নাতুল ফেরদৌস (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু নোমান ওই এলাকার আবদুল মাবুদের ছেলে আর জান্নাতুল ফেরদৌস একই এলাকার বেলাল উদ্দিনের কন্যা।

সাহারবিল ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দিন জানিয়েছেন, দুই শিশুসহ আরও কয়েকটি শিশু খেলা করছিল। পরে শিশু জান্নাতুল ফেরদৌসের বাড়ির পাশের একটি ছোট পুকুর থেকে বেলা সাড়ে ১১টার দিকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় দুই শিশুর জানাজা স্থানীয় মসজিদে একসঙ্গে সম্পন্ন হয়।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, শিশুর মৃত্যুর বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!