× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:৫৪ এএম

সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:৫৪ এএম

সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে এ অগ্নিসংযোগ করা হয়।   ছবি- সংগৃহীত

সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে এ অগ্নিসংযোগ করা হয়। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিংয়ের বাসায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১টার দিকে বান্দরবান সদরের রাজার মাঠ এলাকার সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে এ অগ্নিসংযোগ করা হয়।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় একদল বিক্ষুব্ধ জনতা। পরে বিক্ষোভ মিছিলটি স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেয়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের এক পর্যায়ে বীর বাহাদুর উ শৈ শিংয়ের বাসায় অগ্নিসংযোগ করা হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!