× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৩২ পিএম

সড়ক দুর্ঘটনায় যুবদলের ২ নেতা নিহত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৩২ পিএম

নিহত জাহাঙ্গীর কবির বাদল ও মিজানুর রহমান খান। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত জাহাঙ্গীর কবির বাদল ও মিজানুর রহমান খান। ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঝালকাঠি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির বাদল ও মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য মিজানুর রহমান খান।

স্থানীয়রা জানান, তারা দুজন মোটরসাইকেলে বরিশাল থেকে মঠবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় ঝালকাঠি আঞ্চলিক সড়কে ধানসিঁড়ি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মিজানুর রহমান খান মারা যান।

গুরুতর আহত জাহাঙ্গীর কবির বাদলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনই মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা জানান, তাদের মৃত্যুতে আমাদের বিএনপি পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!