× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:২৮ পিএম

রাস্তার ঢালে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:২৮ পিএম

যুবতীর মরদেহ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

যুবতীর মরদেহ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলার সাব-রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢালে উলঙ্গ অবস্থায় আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সাব-রেজিস্টার অফিসসংলগ্ন রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। উদ্ধারকালে মরদেহটির দুই হাত বাঁধা অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গিয়ে হাত বাঁধা ও উলঙ্গ অবস্থায় মরদেহটি দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হন এবং ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস জানান, দুই দিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন এক তরুণী ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহটি তার হতে পারে।

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজাউন দীপু।

এ বিষয়ে সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!