× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:০২ পিএম

হাদির গায়েবানা জানাজা শেষে ভাঙচুর, ‘র’-এর এজেন্ট সন্দেহে একজনসহ ২ জন পুলিশে সোপর্দ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:০২ পিএম

ঝিনাইদহে ‘র’-এর এজেন্ট সন্দেহে একজনসহ ২ জন পুলিশে সোপর্দ করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে ‘র’-এর এজেন্ট সন্দেহে একজনসহ ২ জন পুলিশে সোপর্দ করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় দোকানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। সে সময় ‘র’-এর এজেন্ট সন্দেহে একজনসহ ২ জন সন্দেহভাজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর পায়রা চত্বর ও পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পরে শহরের পায়রা চত্বরে শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ছাত্র জনতা বিক্ষোভ করতে থাকে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা সজিব আহমেদ (৩০) নামে এক যুবককে বেধড়ক কিল-ঘুষি ও মারধর করে বিক্ষুব্ধরা। 

মারধরের শিকার সজিব আহমেদ ছিলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদীর হিজলের ইট ভাটার সহকারি ম্যানেজার ও তার অনুসারী। মারধরের পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

ঝিনাইদহের জুমার নামাজের পর পায়রা চত্বরে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

পরে বেলা পৌনে তিনটার দিকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধরা। এ সময় পৌরসভার সামনে সমবায় মার্কেটের পাশে একটি কাপড়ের শোরুমে ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের এক পর্যায়ে ওই শোরুমে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। 

পরে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট সন্দেহে গোপাল বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। থানা পুলিশের হেফাজতে থাকা দুজনের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। 

পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Link copied!