× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:০৬ এএম

জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:০৬ এএম

আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে থাকা একটি গাড়ি পুড়ে গেছে। ছবি : সংগৃহীত

আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে থাকা একটি গাড়ি পুড়ে গেছে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে শতাধিক লোক ওই বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। বাড়িতে দুজন নারী কেয়ারটেকার অবস্থান করছিলেন।

বাড়ির কেয়ারটেকার রোকেয়া বেগম জানান, হঠাৎ শতাধিক লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। 

তিনি আরও বলেন, আমরা খুব ভয় পেয়ে যাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত ১১টা ৪০ মিনিটের দিকে শতাধিক লোক এসে প্রায় ১৫ মিনিট ধরে তাণ্ডব চালায়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!