× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:২০ পিএম

কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:২০ পিএম

ক্ষতির মুখে বোরো বীজতলা। ছবি : রূপালী বাংলাদেশ

ক্ষতির মুখে বোরো বীজতলা। ছবি : রূপালী বাংলাদেশ

মাঘের প্রথম সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় বোরো বীজতলা ক্ষতির মুখে পড়েছে। কোল্ড ইনজুরির কারণে অনেক বীজতলার চারা হলুদ-বির্বণ হয়ে যাচ্ছে। ফলে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো চাষিরা চারা রক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করছেন। কেউ কুয়াশার কারণে বালাইনাশক স্প্রে করছেন, কেউ বিকেলে বীজতলায় পানি সেচ দিয়ে আবার সকালেই অতিরিক্ত পানি বের করছেন যাতে চারা সতেজ থাকে।

কৃষক জিয়ারুল ইসলাম জানান, কয়েক দিনের শৈত্যপ্রবাহে চারাগুলো হলুদ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে চারাগুলো শুকিয়ে মারা যাচ্ছে।

অপর কৃষক আশিকুর রহমান বলেন, কোল্ড ইনজুরির প্রভাবে বীজতলার চারা লালচে বর্ণ ধারণ করে উপরের দিক থেকে শুকিয়ে মরতে শুরু করেছে। ফলে বীজতলা উৎপাদন নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।

চুয়াডাঙ্গা জেলায় চলতি বোরো মৌসুমে ১ হাজার ৭শ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। এবার জেলায় আনুমানিক ৩৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, গত কয়েক দিনের মাঝারি শৈত্যপ্রবাহে বীজতলার ক্ষতির তেমন সম্ভাবনা নেই।

বীজতলা রক্ষার জন্য প্রতিদিন সন্ধ্যায় বীজতলার পানি জমিয়ে সকালে ছেড়ে দিতে হবে। এতে করে বোরো বীজতলার ক্ষতি হওয়ার কারণ থাকবে না। কৃষি বিভাগ সার্বক্ষণিকভাবে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!