× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৩০ পিএম

সাবেক মন্ত্রী আনিসুলের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৩০ পিএম

আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর। ছবি- সংগৃহীত

আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর। ছবি- সংগৃহীত

সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুটি কক্ষসহ একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামে এই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি মাইক্রোবাসে করে হঠাৎ একদল দুর্বৃত্ত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে এসে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয়দের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!