নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের খুলনা জেলার সিটি কলেজ শাখার নেতা মাহবুব হাসান ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাহবুব হাসান ইমন খুলনা সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর প্রার্থী ফয়জুল ইসলাম টিটোর ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ইমনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের তথ্যসহ নাশকতা পরিকল্পনার আলামত উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে খুলনা সদর থানা পুলিশ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন