ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজের পূর্বে বক্তব্য রাখেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী এবং জুলাই মঞ্চের সাবেক পিরোজপুর জেলা সদস্য সচিব তাহমিদ আল নাসিব। জানাজার নামাজ পরিচালনা করেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব।
জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ‘ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হন, সেদিন মনে হয়েছিল আমাদের শরীরেই গুলি লেগেছে। আমরা হাদিকে আল্লাহর জন্য এবং বাংলাদেশের জন্য ভালোবাসি। যতদিন পর্যন্ত ভারতীয় আগ্রাসন থেকে এই দেশ মুক্ত না হবে, ততদিন পর্যন্ত ওসমান হাদির এই আন্দোলন চলবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন