× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:৩৫ এএম

চট্টগ্রামে সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধাক্কা, অস্ত্রসহ গ্রেপ্তার বুইশশা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:৩৫ এএম

বড় সাজ্জাদের ডানহাত শীর্ষ সন্ত্রাসী বুইশশা। ছবি: সংগৃহীত

বড় সাজ্জাদের ডানহাত শীর্ষ সন্ত্রাসী বুইশশা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম ডানহাত হিসেবে পরিচিত শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৭ জানায়, বইশশা একটি মোটরসাইকেল নিয়ে ২ নম্বর গেট এলাকায় অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলে আসা এক যুবককে সন্দেহজনক মনে হলে থামাতে সংকেত দেওয়া হয়। বইশশা র‌্যাবকে দেখে নিজের কাছে থাকা পিস্তল বের করে গুলি করার চেষ্টা করে। কিন্তু তার আগেই র‌্যাব সদস্যরা তার ওপর ঝাপিয়ে পড়ে ধরে ফেলে।

র‌্যাব জানায়, বুইশশা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীতে সক্রিয় একটি সন্ত্রাসী নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র প্রদর্শন এবং প্রতিপক্ষকে হামলার হুমকি দেওয়ার কাজে সরাসরি জড়িত ছিল।

র‌্যাবের একটি সূত্র জানায়, গত কয়েক মাস ধরে বুইশশাকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হলেও কৌশলে আত্মগোপনে চলে যান। নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান বদল করে চলাফেরা করতেন। সর্বশেষ তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সফলভাবে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, বুইশশার বিরুদ্ধে নগরীর একাধিক থানায় অস্ত্র আইন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রুপটির অস্ত্রের উৎস, অন্যান্য সদস্য এবং সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!