× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:৪০ এএম

সিলেটের বিশ্বনাথে বাসের চাপায় শিশুর মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:৪০ এএম

সিলেটের বিশ্বনাথে বাসের চাপায় শিশুর মৃত্যু

সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাসের চাপায় ফাহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের রাসেল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিশ্বনাথ–রশিদপুর সড়কের কারিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ফাহাদ বাইসাইকেল নিয়ে বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিল। কারিকোনা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!