× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১১:০৮ এএম

দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে শিশির

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১১:০৮ এএম

শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে।  ছবি- সংগৃহীত

শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। ছবি- সংগৃহীত

নওগাঁয় শীতের দাপটে কাঁপছে জনজীবন। সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে শিশির। ঝিরঝির শিশিরে রাস্তাঘাট ভিজে যাচ্ছে। দিনভর কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন।

আজ রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো শিশির ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত দুই দিন ধরে সূর্য মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। এ কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। তিনি খুব প্রয়োজন ছাড়া ভোরে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!