× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:৪৫ পিএম

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:৪৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশারফ করিম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহাবুবুর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর যেকোনো সময় নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় আসবেন। তার নির্দেশে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনে ৪ লাখ ৪৯ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে এই আসন গঠিত।

রূপালী বাংলাদেশ

Link copied!