× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:২২ পিএম

যশোরে দুজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:২২ পিএম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ছবি- সংগৃহীত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ছবি- সংগৃহীত

যশোরে পূর্ব শত্রুতার জেরে দুজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরতলী ধর্মতলার কদমতলায় এ ঘটনা ঘটে।

ছুরিকাহতরা হলেন- ধর্মতলা হঠাৎ পাড়ার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে সুমন হোসেন (৪০) ও শাহ আলমের ছেলে সাজু হোসেন (২৩)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মতলা কদমতলা স’মিলের পেছনে ছিলেন সুমন ও সাজু। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় হাসানের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাদের ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করে। এলাকার লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ছুরিকাহত সুমন ও সাজুর অবস্থা আশঙ্কাজনক।  সার্জারি ওয়ার্ডের ডাক্তার তাদের ঢাকায় রেফার্ড করেছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ জানান, দুজন ছুরিকাহতের ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!