× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১১:০৯ পিএম

চাঁদাবাজি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না : ওসি বাবলুর

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১১:০৯ পিএম

ফরিদপুরের সালথায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা থানার পরিদর্শক (ওসি) বাবলুর রহমান খান বলেছেন, ‘সালথা থেকে মাদক কারবারি ও চাঁদাবাজি বন্ধ করতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। যেকোনো দলের আতি নেতা–পাতি নেতা চাঁদাবাজি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এসব অন্যায়ের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের সালথার বুকে থাকতে দেওয়া হবে না।’

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে পুলিশের আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওসি বাবলুর রহমান খান বলেন, সালথা উপজেলা কৃষিতে ভরপুর। কৃষিজমি আমাদের মহামূল্যবান সম্পদ। কী কারণে মানুষ কাইজ্জা-মারামারি করবে? কাইজ্জা-মারামারি বাদ দিয়ে সবাই যদি কৃষিকাজে মন দেয়, তাহলে আগামী পাঁচ বছরে সালথা উপজেলা ‘সোনার সালথা’ হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, ‘আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর সালথা গড়তে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন।’

মতবিনিময় সভায় সালথা থানার এএসআই শাহবুদ্দীন খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন: সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, সালথা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Link copied!