× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:৪৫ পিএম

‘ইমাম-খতিবদের ভূমিকা সমাজে শান্তি-শৃঙ্খলার মূল ভিত্তি’

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:৪৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেছেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে মক্তব শিক্ষার মাধ্যমে, যা সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখে।

সোমবার (২২ ডিসেম্বর) জকিগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও পরিদর্শন কর্মসূচিতে অংশগ্রহণকালে ইমাম ও খতিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তাদের যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

জকিগঞ্জে পৌঁছালে জেলা প্রশাসককে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ। পরে তিনি উপজেলা প্রশাসনের দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ছাদবাগান উদ্বোধন করেন এবং মুনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল ভবনে বেসরকারি এনজিও সংস্থা ‘প্রজন্ম’-এর কার্যক্রম এবং টিকাদান কার্যক্রম বিষয়ে সরকারের সঙ্গে কোনো চুক্তি রয়েছে কি না তা জানতে চান। পাশাপাশি ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেওয়া জকিগঞ্জ উপজেলার ৬৪০ জনের তালিকা দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ দিন জেলা প্রশাসক জুলাই আন্দোলন গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ এবং ক্ষুদ্রঋণের চেক হস্তান্তর করেন। পাশাপাশি তিনি জকিগঞ্জ পৌরসভা ও ডিজিটাল সেন্টার, জকিগঞ্জ থানা এবং কাস্টমঘাট পরিদর্শন করেন। এ ছাড়া পৌরসভার একটি সড়ক উদ্বোধন করেন।

Link copied!