× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:০৮ পিএম

হোস্টেল থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ নগরীর একটি ছাত্রী হোস্টেল থেকে তাসফিয়া আক্তার নিগার নামে এক কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর কলেজ রোড এলাকার ওই হোস্টেল থেকে নিগারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, তিনি রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তার বাড়ি জেলার ত্রিশাল উপজেলায়। নিহত শিক্ষার্থীর আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, নিগার নগরীর মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর সংবাদে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

হোস্টেলের ছাত্রীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টার পর থেকে নিগারের কক্ষের দরজা বন্ধ ছিল। বারবার ডাকাডাকি করেও দরজা খোলা হয়নি। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব বলেন, কলেজশিক্ষার্থী নিগার গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন করেছেন, তা জানা যায়নি।

Link copied!