× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৪১ এএম

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৪১ এএম

কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ছবি : সংগৃহীত

কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এতে চাঁদপুর ও শরীয়তপুরের ফেরিঘাটের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বেশ কিছু যানবাহন আটকে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও আরও বাড়তে থাকে। একপর্যায়ে রাত ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১১টা থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!