× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০১:১৯ পিএম

নানার বাড়িতে বেড়াতে এসে খালে পড়ে শিশুর মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০১:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় খালের পানিতে পড়ে মেহেদী হাসান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

শিশু মেহেদী হাসান রংপুরের গঙ্গাচড়া উপজেলার মটুকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনোয়ারুল ইসলামের ছেলে।

পারিবার সূত্রে জানা গেছে, মেহেদী তার মায়ের সঙ্গে নানার বাড়ি তুষভান্ডার ইউনিয়নের মান্নান মোহেনের বাড়িতে বেড়াতে আসে।

সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। পানিতে দীর্ঘক্ষণ তলিয়ে থাকার কারণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!