× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:১৬ পিএম

রাশেদ খানকে অবাঞ্চিত ঘোষণা করে বিএনপির কাফন মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:১৬ পিএম

ঝিনাইদহে রাশেদ খানকে অবাঞ্চিত ঘোষণা করে কাফনের কাপড় পরে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে রাশেদ খানকে অবাঞ্চিত ঘোষণা করে কাফনের কাপড় পরে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্চিত ঘোষণা করে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী কাফনের কাপড় পরে এ বিক্ষোভ মিছিল করেন।

মিছিলে তারা ‘রাশেদের চামড়া, তুলে নেব আমরা’, ‘ঝিনাইদহে-২-এ ফিরে যা, নইলে চামড়া থাকবে না’ এবং ‘বহিরাগতদের আস্তানা এই আসনে হবে না’ শ্লোগান দেন। 

নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও প্রয়াত সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনি ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। 

নেতাকর্মীরা জানান, সাইফুল ইসলাম ফিরোজ ও মুর্শিদা জামান বেল্টু  দুজনেই এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের বঞ্চিত করে এ আসনে বিএনপি শরিক দল গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

গত বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে রাশেদ খানের মনোনয়ন ঘোষণা করেন। এরপর থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, এই আসন থেকে রাশেদ খানকে প্রত্যাহার করতে হবে। সাইফুল ইসলাম ফিরোজ অথবা মুর্শিদা জামানের মধ্যে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হোক। যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন উপেক্ষা করে দলের সাংগঠনিক কাজ করেছেন, তাদের মূল্যায়ন করা হোক। তা না হলে রাশেদকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

মুর্শিদা জামান বেল্টু বলেন, ‘আমরা কোনো বহিরাগতকে এখানে চাই না। দীর্ঘদিন আওয়ামী লীগের শাসন উপেক্ষা করে আমরা রাজপথে লড়াই করেছি। অন্য কাউকে মনোনয়ন দিলে আমরা মানতে পারব না। চাই দলীয় নেতার হাতে ধানের শীষ হোক।’

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘গণঅধিকার রাশেদকে ঝিনাইদহ-২ আসনে নির্বাচন করতে বলেছিল। আমরা ধরে নিয়েছিলাম, দলের নেতা তারেক রহমান আসবেন এবং ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী ঘোষণা করবেন। কিন্তু সেই সময়ে বিভাগের সাংগঠনিক সম্পাদক ষড়যন্ত্র করে অর্থের বিনিময়ে একজন বহিরাগতকে মনোনয়ন দিয়েছেন।’

তিনি আরও জানান, প্রিয় কালীগঞ্জবাসী, ভোটের মালিক আপনি। যদি বলুন আমি রাজনীতি করব না, বা নির্বাচন করব, তা আপনার ইচ্ছা। এ সময় উপস্থিত জনতা সাইফুল ইসলাম ফিরোজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আহ্বান জানান।

রাশেদকে মনোনয়ন দেওয়া সংবাদে দুই যুবক-ফরহাদ হোসেন ও শাকিল আহম্মেদ—বিএনপির রাজনীতি করবেন না বলে ঘোষণা দেন। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারা উভয়ই উপজেলা যুবদলের কর্মী।

এ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ জানান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মুর্শিদা জামান মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা স্থানীয় রাজনীতিতে আলাদা গ্রুপ নিয়ে কর্মসূচী পালন করতেন।

Link copied!