× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৪০ পিএম

এবার বান্দরবানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৪০ পিএম

ভূমিকম্প। প্রতীকী ছবি

ভূমিকম্প। প্রতীকী ছবি

দেশের পার্বত্য জেলা বান্দরবানে এবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে বান্দরবানের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎপত্তিস্থল থেকে বান্দরবান সদর উপজেলার দূরত্ব ছিল প্রায় ২৮৬ কিলোমিটার।

স্থানীয় এক বাসিন্দা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ভূমিকম্পে বান্দরবান কেঁপে ওঠে। আতঙ্কে মানুষ ছোটাছুটি করে। তবে কম্পনটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এর আগে, গত ৪ ডিসেম্বর রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে গত ২৭ নভেম্বর ঢাকা ও আশেপাশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

Link copied!