× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:৫১ এএম

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা, আহত ৩০

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:৫১ এএম

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা। ছবি : সংগৃহীত

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা। ছবি : সংগৃহীত

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বিশৃঙ্খলার ঘটনায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে। বহিরাগত দর্শকদের ইট-পাটকেল নিক্ষেপে আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে ফরিদপুর জিলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, স্কুলের প্রধান ফটক ও সীমানা প্রাচীরের দিক থেকে স্কুল প্রাঙ্গণের ভেতরে ইট ছোড়া হয়।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। তবে সংগীতশিল্পী জেমসের পরিবেশনার খবরে কয়েক হাজার বহিরাগত স্কুলের বাইরে জড়ো হন। তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় প্রথমে মুজিব সড়কে অবস্থান নেন তারা। পরে আয়োজকদের পক্ষ থেকে বাইরে দুটি প্রজেক্টরের ব্যবস্থা করা হলেও তাতে পরিস্থিতি শান্ত হয়নি।

একপর্যায়ে কিছু বহিরাগত দর্শক স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা মঞ্চ ও দর্শক সারির দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে স্কুল প্রাঙ্গণে থাকা অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কেউ কেউ অস্ত্রোপচারেরও প্রয়োজন হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়া ৩ থেকে ৪ জন বহিরাগত দর্শক জিলা স্কুলের শিক্ষার্থীদের মারধরের শিকার হন।

ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব থাকলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতির অবনতি হলে রাত পৌনে ১০টার দিকে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!