× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:৩৯ এএম

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:৩৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়ণপুরে অভিযান পরিচালনা করা হয়।

ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়।

অভিযানকালে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামোনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিমকার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে (৩৬) আটক করা হয়।

আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মো. নুরুল ইসলাম।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!