× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৩১ পিএম

এবার এনসিপি থেকে সরে দাঁড়ালেন আবুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৩১ পিএম

ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম।

ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম।

রোববার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।

ঘোষণায় আবুল কাশেম বলেন, নীতিগত কারণে তিনি এনসিপি থেকে পদত্যাগ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘প্রিয় ফেনী-৩ এলাকার বাসিন্দারা, আমার সালাম গ্রহণ করবেন।’

তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার পাশাপাশি দল থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন।

আবুল কাশেম বলেন, এই সিদ্ধান্ত তিনি ব্যক্তিগত ও নীতিগত বিবেচনা থেকে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনো ধরনের বিরোধ বা দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণেই আলাদা হওয়াকে তিনি সঠিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত বলে মনে করেছেন।

তিনি বলেন, ‘আমি আপনাদেরই একজন আপনাদের ভাই, বন্ধু এবং এই এলাকার সন্তান।’

এতদিন যারা তাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং তার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন, সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে অনিচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট দিয়ে থাকলে বা কেউ তার ওপর মনোক্ষুণ্ন হয়ে থাকলে তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, বিষয়টি যেন নিরপেক্ষভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয়।

এর আগে একই দিন (রোববার, ২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন।

একইসঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানান। ঢাকা-১৭ আসন থেকে এনসিপির প্রার্থী হওয়ার কথা ছিল ডা. তাজনূভা জাবীনের।

Link copied!