× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৫২ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে আহত ৯

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৫২ এএম

দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ওভারব্রিজের ঢালে ঘন কুয়াশার কারণে পিকআপভ্যান উল্টে ৯ জন আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা মাওয়ামুখী যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ভাঙ্গা উপজেলার উদ্দেশে যাওয়ার পথে পিকআপটির পেছনের একটি চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। পিকআপটিতে মেলার ডেকোরেশন এবং দোকানের মালামালসহ দোকানিদের বহন করা হচ্ছিল।


শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের বাড়ি ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!