× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:৪৬ পিএম

টাকা ছাড়া সড়ক সংস্কার করল উপজেলা কৃষক দল

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:৪৬ পিএম

সড়কে কাজ করছেন কৃষক দলের নেতাকর্মী ও শ্রমিক মিলে অন্তত ৩০ জন।  ছবি : রূপালী বাংলাদেশ

সড়কে কাজ করছেন কৃষক দলের নেতাকর্মী ও শ্রমিক মিলে অন্তত ৩০ জন। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা একটি জনগুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে উপজেলা কৃষক দল। উপজেলার মায়ানী ইউনিয়নের সরকারটোলা এলাকার মানিক সরকার লাল সড়কে চলমান সংস্কারকাজে অংশ নেন মিরসরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন। ভেঙে পড়া প্রায় ১ কিলোমিটার সড়কে মাটি ভরাট করে ব্রিক সলিংয়ে রূপ দেওয়া হয়। যেখানে কাজ করছেন দলের নেতাকর্মী ও শ্রমিক মিলে অন্তত ৩০ জন।

এলাকাবাসী জানান, সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। জনদুর্ভোগ লাঘবের কথা বিবেচনা করেই স্বেচ্ছাশ্রমে এই সড়ক সংস্কারের উদ্যোগ
নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কৃষকদল এ ধরনের জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকবে।’

সংস্কারকাজে আরও অংশ নেন মায়ানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সাহেদ আহসান, মঘাদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, মায়ানী ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মুসাসহ দুই ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!