× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বাচল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:৫৭ পিএম

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপুর মনোনয়নপত্র দাখিল

পূর্বাচল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:৫৭ পিএম

বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে তিনি মনোনয়নপত্র হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের আগে মুড়াপাড়া শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মনোনয়ন দাখিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিপুল ভোটে বিএনপি বিজয়ী হয়ে জাতীয় সংসদে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে নির্বাচনি কার্যক্রমে নেতৃত্ব দিতে পারেন, সবার কাছে সেই দোয়া চাই।’

Link copied!