× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৬ পিএম

স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ, বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাধারণ ঠিকাদারবৃন্দ ও আক্কেলপুরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদের বিরুদ্ধে বক্তব্য রাখেন আক্কেলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুর রহমান পল্টু, বিএনপি নেতা এম. কেরামত আলী, মামুনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ওই স্বাস্থ্য কর্মকর্তা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে বদলি করে আক্কেলপুরে পাঠানো হয়। এখানে যোগদানের পর তিনি ওষুধ-পথ্য সরবরাহসহ বিভিন্ন সাপ্লাইয়ের ঠিকাদারি কাজ নিজ এলাকা রংপুরের এক ব্যক্তির নামে পরিচালনা করে আসছেন। অবিলম্বে তার অপসারণ দাবি করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, সবকিছুই তিনি নিম্নমানের সরবরাহ করে থাকেন, যেন দেখার কেউ নেই। নিজেই রক্ষক, নিজেই ভক্ষক। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির ছয় দফা অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাতের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত রূপালী বাংলাদেশকে বলেন, ‘অভিযোগের কপি পেয়েছি। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়েছে।’

এদিকে অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তার কাছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রূপালী বাংলাদেশকে মুঠোফোনে তিনি বলেন, ‘ঠিকাদার এম. কেরামত আলীকে কাজ না দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে বিভিন্নভাবে হেয় করার উদ্দেশ্যে মানববন্ধন করেছেন।’

Link copied!