× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:১৫ পিএম

অসুস্থ ২ শিশুকে রাস্তায় ফেলে গেল স্বজন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় অসুস্থ দুই শিশুকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে স্বজনরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। শিশুদের এভাবে ফেলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার পিএবি সড়কে এ ঘটনা ঘটে।

প্রচণ্ড শীতের মধ্যে চার বছর বয়সি শিশু আয়শাকে তার ছোট ভাইকে আগলে ধরে বসে থাকতে দেখা যায়। স্থানীয়দের প্রশ্নের জবাবে আয়শা জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তার নাম আয়শা এবং ছোট ভাইয়ের নাম মোরশেদ। তাদের বাবার নাম খোরশেদ আলম ও মায়ের নাম ঝিনুক। আয়শার ভাষ্য মতে, তাদের খালা মা-বাবার কাছ থেকে এনে সড়কের পাশে রেখে চলে যান।

খবর পেয়ে স্থানীয় হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রামের সিএনজি অটোরকিশাচালক মহিম উদ্দিন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বলেন, ‘সন্ধ্যার পরও দেখি শিশুরা রাস্তায় বসে আছে। মানুষ জড়ো হচ্ছিল। কথা বলে বুঝতে পারি তারা খুবই অসহায়। পরে আমি তাদের নিজের বাসায় নিয়ে যাই এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানাই।’

মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘দুটি শিশুই অসুস্থ ছিল। ছোট শিশুটি শারীরিক প্রতিবন্ধী। রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বাভাবিক হয়। আমাদের ধারণা, অসুস্থতার কারণেই স্বজনরা তাদের ফেলে রেখে গেছে।’

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ ও সমাজসেবা বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!