ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৬ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:২০ এএম
অবৈধ ইটভাটা পরিদর্শন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার ছয় ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। 

এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সনজিৎ বিশ্বাসসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে থ্রি স্টার ব্রিকস, মেসার্স রহমত উল্লাহ ব্রিকস, নাফিস ব্রিকস, উজ্জ্বল ব্রিকস, নগর ব্রিকস ও সানি অটো ব্রিকস মালিককে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসনা উল হুসনা বলেন, বিভিন্ন অনিয়মের কারণে ছয় ইটভাটার মালিককে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটাগুলো সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় কার্যক্রম পরিচালিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।