× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:৪৫ এএম

বোনের সঙ্গে প্রেম করায় বন্ধুকে গলা কেটে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:৪৫ এএম

নিহত সাইফুল ইসলাম শাওন। ছবি : সংগৃহীত

নিহত সাইফুল ইসলাম শাওন। ছবি : সংগৃহীত

নেত্রকোনার মদনে বোনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করার বিষয়কে কেন্দ্র করে সাইফুল ইসলাম শাওন (১৫) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে তার বন্ধু। এ ঘটনায় জড়িত দুই কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) মো. হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার চানগাঁও চকপাড়া এলাকার আবুল কায়েস (১৪) এবং জাহাঙ্গীরপুর এলাকার মো. মাহফুজ রহমান ইমরান (১৬)। নিহত শাওন পদমশ্রী ভূঁইয়াহাটি গ্রামের দুলাল ভূঁইয়ার ছেলে এবং জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শাওন ও গ্রেপ্তার মাহফুজ সহপাঠী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল। মাহফুজের ছোট বোন একই বিদ্যালয়ে পড়ত। শাওন তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে মাহফুজ ক্ষিপ্ত হয়। গত ২৮ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শাওন। পরদিন সকালে কদমশ্রী হাওরের একটি কৃষিজমি থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামা আসামি করে মামলা করলে পুলিশ তদন্তে নেমে মাহফুজকে আটক করে।

জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শাওনকে হত্যা করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সহযোগী কায়েসকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রক্তমাখা গামছা ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!