× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:৫৭ এএম

ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:৫৭ এএম

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন। ছবি : সংগৃহীত

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন। ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-গাইবান্ধা সড়কে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার গড়েয়াব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা থেকে একটি ট্রাক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে গড়েয়াব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া গতির ‘কাজী লাইন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের বাঁ পাশটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী প্রাণ হারান। এ সময় বাসে থাকা আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন।

পলাশবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফাতেমা বেগম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল বর্তমানে ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধারকাজ চালাচ্ছে। তারা ফিরে এলে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!